Header Ads Widget

Responsive Advertisement

Elon Musk Dhaka Tour Rumor or Truth

ইলন মাস্ক ঢাকায় আসছেন, গুজব নাকি সত্য?  

Elon Musk  Dhaka Tour Rumor or Truth? Read More

মহাকাশ যাত্রার গতানুগতিক প্রক্রিয়া বদলে আধুনিক যুগের অন্যতম উদ্যোক্তা ও ধনী ব্যক্তি ইলন মাস্ক। এবার গুঞ্জন উঠছে টেসলা ও স্পেস এক্স এর নির্মাতা ইলন মাস্কের ঢাকা আসা নিয়ে নতুন কি সম্ভাবনার দুয়ার খুলতে বাংলাদেশে আসছেন তিনি। আর ইলন মাস্কের ঢাকা সফর কি আদো সত্য নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব? 

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আগামী বছরের মাঝামাঝি এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। বিদেশী বিভিন্ন বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবে এই সম্মেলনে। আর এতে অংশগ্রহণ নিতেই ঢাকায় আসবেন ইলন মাস্ক। এমনই খবর এসেছে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইলন মাস্ক। শুরুর দিকে বৈদ্যুতিক গাড়ি বানিয়ে এবং সর্বশেষ আকাশযাত্রার জন্য পুনরায় ব্যবহারযোগ্য রকেট বানিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেন ইলন মাস্ক। তার সুদূরপ্রসারী চিন্তা ও উদ্ভাবনের ক্ষমতার জন্য তাকে নিয়ে পুরো বিশ্বেই টানাটানি লেগে থাকে, তবে এমন অবস্থায় তিনি ঢাকায় আসলে বাংলাদেশের উন্নয়নে নতুন কোন দুয়ার খুলে যেতে পারে, তা নিয়েই চলছে জল্পনাকল্পনা। এদিকে সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে 40000 কোটি বা 400 বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক হয়েছেন। এর আগে একক মালিক হিসেবে কেউই এত বিপুল অর্থের মালিক হতে পারেনি। ইলন মাস্কের টেসলা এবং স্পেস এক্স বাজারে দ্রুত বৃদ্ধি পাওয়ার মাধ্যমেই বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় উঠে আসে তার নাম। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কি আসলেও ঢাকায় সফর করবেন? মূলত আগামী বছর বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনটি আয়োজন করতে যাচ্ছে। যার জন্য ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতিও চলছে। যেখানে সম্মেলনের তিন দিনের কর্মসূচি ও অতিথিদের তালিকাও প্রস্তাব করা হয়েছে। এই অতিথিদের তালিকায় ও একাধিক গণমাধ্যমে ইলন মাস্কের ঢাকায় আসার বিষয়টি তুলে ধরে, এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর দেশী-বিদেশী কোন কর্মসূচি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের কর্মসূচির সাথে মিলে না যায় তার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়কেও ইতোমধ্যে সম্মেলনের সময়সূচির বিষয়ে অগ্রিম বার্তা দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় আয়োজিত হতে যাওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানানোর তালিকায় রয়েছেন বিশ্বের আরো ধনী ব্যক্তিরা, আমন্ত্রণ জানানো হতে পারে amazon এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিনসন কেও। বাংলাদেশের বিনিয়োগে আকর্ষণ করতেই বৈশ্বিক টাইকুনদের কাছে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ। এছাড়া নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গুড অফিস ব্যবহার করেও বিশিষ্ট এসব ব্যক্তিদের আমন্ত্রণ জানানো এবং উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ উন্নয়ন বোর্ড। এখন ইলন মাস্ক ঢাকায় আয়োজিত বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করবে কিনা তা নিশ্চিত নয়। তবে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন যা মাস্কের ঢাকা সফর নিয়ে ইতিবাচক ইঙ্গিতি দিচ্ছে। এছাড়া ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে মাস্কের উপস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারও আশাবাদী।

Post a Comment

0 Comments