Header Ads Widget

Responsive Advertisement

তাসকিনকে দলে ফেরানোর সফরসঙ্গী সুজন

 



আসন্ন আইপিএল নিলামে নাম দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু নিলামের আগেই সে নাম সরিয়ে নেন তিনি। বিসিবির আপত্তিতেই নিলাম থেকে নাম প্রত্যাহার করে নেন এই পেসার। চোটের শঙ্কা থাকায় তাসকিন আহমেদকে আইপিএল খেলার অনুমতি দেয়নি ক্রিকেট বোর্ড।

খালেদ মাহমুদ সুজনের অধীনে মিরপুরে অনুশীলন করেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সাবেক টাইগার অধিনায়কের পরামর্শে গুড লেংথ ও ফুল লেংথে অনুশীলন চালিয়ে গেছেন ঢাকা এক্সপ্রেস।

চোট কাটিয়ে পূর্ণ রিদমে ফেরার প্রচেষ্টায় নিয়মিত বোলিং অনুশীলন করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এর আগে একাই ব্যক্তিগত অনুশীলন করলেও, গতকাল স্পিড স্টারের অনুশীলনের সময় উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজনও। তাসকিনের বল  উইকেটের পেছনে থেকে পরখ করেছেন খালেদ মাহমুদ সুজনও। লাইন, লেন্থ সব কিছুতেই পারফেকশন ফেরাতে কঠোর পরিশ্রম চালিয়ে যান তাসকিন। ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে বেশ কয়েকবার বোলিংয়ে টোটকাও দিতে দেখা গিয়েছে সাবেক টাইগার অধিনায়ককে।  অনুশীলনের শুরুতেই প্রথমে গুড লেন্থে বেশ কিছুটা সময় বোলিং করেন এই পেসার। এরপর খালেদ মাহমুদ সুজনের নির্দেশে ফুল লেন্থে বোলিংয়ের জন্য প্রস্তুত করা হয় উইকেট। এরপর অনেকক্ষণ ফুল লেন্থে বোলিং চালিয়ে যান তাসকিন। লক্ষ্যভেদ করায় উইকেটের পিছন থেকে হাততালি দিয়ে উৎসাহ বাড়িয়ে দেন টিম ডিরেক্টর সুজন। পুরোটা সময় অনুশীলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি।  তবে আপাতত নিজেকে পুরোপুরি ফিট রাখতে চান তাসকিন। সব কিছু ঠিক থাকলে বিপিএলে দুরন্ত ঢাকার হয়ে বল হাতে মাঠে দেখা যাবে তাকে।
 

Post a Comment

0 Comments