Header Ads Widget

Responsive Advertisement

ইসরায়েলের হৃদয়ে হুতি বিদ্রোহীদের হাইপারসনিক মিসাইলের আঘাত

ইসরায়েলের হৃদয়ে হুতি বিদ্রোহীদের হাইপারসনিক মিসাইলের আঘাত

Read More....

ইসরাইলের রাজধানী তেলআবিবে আবারো আঘাত হেনেছে হুতি বিদ্রোহীদের ছোড়া হাইপারসনিক মিসাইল। ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর ব্যালিস্টিক মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা "আয়রন ডোম"-কে পাশ কাটিয়ে। এ ঘটনায় অন্তত ১৬ জন ইসরাইলি আহত হয়েছেন। হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করেছে ইসরাইলি প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।

তেলআবিবে আতঙ্ক

শনিবার রাতে তেলআবিবের বাসিন্দারা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে ছিলেন। তবে রাত ৩টার দিকে সাইরেনের বিকট শব্দ তাদের ঘুম ভাঙিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। হুতি বিদ্রোহীদের দাবি, তাদের ছোড়া মিসাইলটি ২০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তেলআবিবে নির্ভুলভাবে আঘাত হেনেছে।

প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা

ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়, "আল্লাহর রহমতে আমাদের মিসাইল ফোর্স ইসরাইলের দখলকৃত তেলআবিবে হামলা চালিয়েছে। এটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।"

হতাহত ও ক্ষয়ক্ষতি

বিস্ফোরণের ফলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত ফ্রন্ট কমান্ডের এক সদস্য জানান, "সাইরেনের শব্দে ঘুম ভাঙে। পালানোর সময়টুকুও পাইনি। মিসাইলটি আমাদের ভবনের কাছেই বিস্ফোরিত হয়। এর তীব্রতায় পুরো ভবনের জানালা ও দরজা একযোগে ভেঙে পড়ে।"

গাজার আগ্রাসনের প্রতিবাদে হামলা

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরাইলি স্বার্থে আঘাত হানছে। সম্প্রতি তারা ইসরাইলি ভূখণ্ডেও একাধিকবার হামলা চালিয়েছে। জবাবে মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সানা ও হোদাইদায় অভিযান পরিচালনা করেছে।

হামলার পর থেকেই তেলআবিবের পরিস্থিতি থমথমে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


Post a Comment

0 Comments